
অর্থনীতির ৩০ দিন সংবাদ :
শেখ কবির হোসেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে এবং ন্যাশনাল টি থেকে পদত্যাগ করলেন । স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে বুধবার (১৪ আগস্ট) তিনি পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন।

শেখ কবির হোসেন ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনিত হয়ে কোম্পানিটির চেয়ারম্যানের দায়িত্ব পান।
এর আগে ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে বিএসইসি। বিনিয়োগকারী, পলিসিহোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজারের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেয় বিএসইসি।

পদত্যাগপত্রে শেখ কবির হোসেন উল্লেখ করেন, ইতোপূর্বে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেজ কমিশন কর্তৃক ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনয়ন এবং কোম্পানিটির পরিচালনা পর্ষদ তাকে কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদান করে। অদ্যবধি তিনি সততা ও নিষ্ঠার সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন।
তবে বর্তমানে তার স্বাস্থ্যগত এবং ব্যক্তিগত কারণে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। বিধায় তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান পদ এবং ন্যাশনাল টি হতে ১৪ আগস্ট ২০২৪ তারিখ থেকে পদত্যাগ করলেন। অনেকে বিভিন্ন মন্তব্য করে বলেন, স্বেরাচারি সরকারের প্রধানমন্ত্রী শখ হাসিনার পদ পদত্যাগ করে দেশ থেকে পলায়নের পর জনরুষ, অনেকের সমালোচনা এবং ভীতিকর অবস্থা হতে পরিত্রান পাওয়ার জন্য শেখ কবির হোসেন নিজেকে পর্দার আড়ালে রাখার জন্য এই পদত্যাগ।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে সম্ভাব্য সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য তিনি উভয় কোম্পানির পরিচালনা পর্ষদের সকল সদস্য, সর্বস্তরের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন পদত্যাগপত্রে।












