জেনিথ ইসলামী লাইফের আনন্দ ভ্রমণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
০৯ আগস্ট ২০২৫ শনিবার জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বসুরহাট ও লক্ষীপুর টিমের ১৩৩ জন কর্মকর্তা নিয়ে সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয় এর নেতৃত্বে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে আনন্দ ভ্রমণ ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এসএম নুরুজ্জামান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সম্মানিত চিফ মার্কেটিং অফিসার মোঃ আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেশন অফিসার জনাব মোঃ শাহাদত হোসেন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ল মোঃ নুরুল ইসলাম।
সভার সভাপতিত্ব করেন বসুরহাট সেলস অফিসের ইনচার্জ ও সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয়।
সবাই ট্যুরটি প্রাণবন্ত ভাবে উপভোগ করেছেন । এজন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সফল কর্মকর্তাদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।