
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
গত ২৫ জানুয়ারী ২০২৬ ঢাকায় এক সমঝোতা স্মারক অনুষ্ঠানে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি ও ইউনাইটেড হসপিটাল এর মধ্যে একট্ধিসঢ়; কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। পিপলস ইন্স্যুরেন্স পিএলসি. এর পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম আজিজুল হোসেন এবং ইউনাইটেড হসপিটাল এর পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন জেনারেল ম্যানেজার ড.মোঃ ফজলে রাব্বি খান। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এর কনসালটেন্ট এম এইচ খালেদ, প্রধান আর্থিক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ-আল-মুবিন, কোম্পানী সচিব শেখ মোঃ সরফরাজ হোসেন এফসিএস এবং ইউনাইটেড হসপিটাল এর সিনিয়র ম্যানেজার সৈয়দ আশরাফ-উল-হাসান, সিনিয়র এক্সিকিউটিভ মোঃ ইমতিয়াজুল ইসলাম। এখন থেকে পিপলস ইন্স্যুরেন্স পিএলসি এর সকল পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীসহ তাদের উপর নির্ভরশীল সদস্যগণ ইউনাইটেড হসপিটালে চিকিৎসা সেবা নেয়ার ক্ষেত্রে অগ্রধিকার ভিত্তিতে বিশেষ ছাড়ের সুবিধা ভোগ করবেন। উল্লেখ্য যে, পিপলস ইন্স্যুরেন্স পিএলসি ইউনাইটেড হসপিটাল এর প্রথম সারির শেয়ার ধারনকারী কোম্পানী।












