এনআরবিসি ব্যাংক লিমিটেডের ‘ব্যবস্থাপক সম্মেলন-২০১৮’ গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এসএম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শহিদ ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক ড. তৌফিক রহমান চৌধুরী, পরিচালক ড. নুরান নবী প্রমুখ। এছাড়া ব্যাংকের এমডি কাজী মো. তালহা, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং সব শাখার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।











