শাহ্জালাল ব্যাংকের অনুদান

নবাবগঞ্জ উপজেলার সোনাপুর ঈদগাঁ ময়দানের নির্মাণ কাজের জন্য আর্থিক অনুদান দিয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এই অনুদান দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ অনুদানের চেক সোনাপুর ঈদগাঁ কমিটির সভাপতি রমিজ উদ্দিনের হাতে তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন ও মিঞা কামরুল হাসান চৌধুরী, কোম্পানি সচিব আবুল বাশার উপস্থিত ছিলেন।