
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
যে কোন প্রকার বাণিজ্যিক কার্যক্রমে ২০০, ৫০০ এবং ২০০০ হাজার রুপির ভারতীয় ব্যাংক নোট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল রাষ্ট্রা ব্যাংক।
সোমবার ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নেপালী পর্যটক, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ১০০ রুপির ওপরে যে কোন ভারতীয় নোট রাখতে বা এটি দিয়ে লেনদেনে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। নেপালের কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই নীতিমালা অনুযায়ী নেপালের নাগরিকরা ভারত ব্যতীত আর কোন দেশে এই নোট ব্যবহার করতে পারবেন না। তবে ১০০ বা তার নি¤œমানের নোট বাণিজ্যিক কার্যক্রম ও লেনদেনে ব্যবহার করতে পারবেন।
এর আগে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর নেপালের পার্লামেন্টের এক গেজেটে ১০০ রুপির বেশি মূল্যমানের নোট ব্যবহারের অনুমোদন না দেয়ার ঘোষণা দেয়া হয়।












