
সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যোগে ও অর্থায়নে সারারাত ব্যাপি রাজধানীর বিভিন্ন স্থানে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জনিয়িার এ,কে,এম মুশাররফ্ হুসাইন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংক এর অতিরিক্ত ব্যাবস্থাপনা পরিচালক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ, উপ ব্যাবস্থাপনা পরিচালক এ,কে,এম সাইফুদ্দিন আহম্মদ, ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উক্ত রাতে প্রায় একহাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করে যমুনা ব্যাংক ফাইন্ডেশন।












