গার্ডিয়ান লাইফের বীমার আওতায় ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্সের বীমা সুবিধার আওতায় এসেছেন ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা। বৃহস্পতিবার গার্ডিয়ান লাইফের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের সঙ্গে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই চুক্তির আওতায় এখন থেকে ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতারা বীমার আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন। ব্যাংক এশিয়ার ঋণ গ্রহীতাগণ যদি মৃত্যুবরণ করেন, গার্ডিয়ান লাইফ ঋণ গ্রহীতার অবশিষ্ট ঋণ ব্যাংকের নিকট পরিশোধ করে দিবে।
এমন বীমা ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরো ত্বরান্বিত করবে বলে উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আরাফান আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জহিরুল আলম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সরদার আখতার হামেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শামিনুর রহমান এবং গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সাজ্জাদুল করিম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমেদ ইশতিয়াক মাহমুদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুবায়াৎ সালেহীন উপস্থিত ছিলেন।