এমটিবির ২০তম এজিএমে ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) রোববার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. হেদায়েতুল্লাহ। এমটিবির ভাইস চেয়ারম্যান খাজা নার্গিস হোসেন, পরিচালক সৈয়দ মঞ্জুর এলাহী, ড. আরিফ দৌলা, মো. ওয়াকিলউদ্দিন, মো. মনিরুল ইসলাম, আনিকা চৌধুরী, স্বতন্ত্র পরিচালক নাসরিন সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিস এ. খানসহ বিপুল পরিমাণ শেয়ারহোল্ডার সভায় উপস্থিত ছিলেন। এজিএমে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য সুপারিশকৃত ১১ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।