
বাংলাদেশ কানাডার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক জাতিসংঘ সদর দপ্তরে গতকাল (২৫-০৯-২০১৯) অনুষ্ঠিত হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের নেতৃত্বে একটি ব্যবসায়ি প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেন। মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বেঠককালে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন এবং সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কানাডার ব্যবসায়িদেরকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। আলোচনায় এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে টরেন্টো বিশ্ববিদ্যালয়ের অন্টারিও ইনস্টিটিউট ফর স্টাডিজ ইন এডুকেশন (ওআইএসই) এবং বিহেভিয়ারাল ইকনোমিকস ইন একশন রোটম্যান (বিইএআর), টরেন্টোর ইন্টারন্যাশনাল ট্রেইনিং এন্ড ডেভলপমেন্ট সেনেকা কলেজ এবং এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও এফবিসিসিআই ইনস্টিটিউটের মধ্যে সহযোগীতার বিষয়ে আলোকপাত করেন।
ব্যবসায়ী প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে এফবিসিসিআই সিনিয়র সহ-সভাপতি মো: মুনতাকিম আশরাফ, সহ-সভাপতি হাসিনা নেওয়াজ এবং মো: সিদ্দিকুর রহমানও বৈঠকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এফবিসিসিআই নেতৃবৃন্দ জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগ দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যবসায়ি সংগঠনের সঙ্গেও বৈঠক করছেন।

FBCCI Delegation attended a Bilateral Event between Bangladesh Canada
A Bilateral Event between Bangladesh Canada was held yesterday (24-9-2019) in UN Headquarter. FBCCI Delegation led by its President Sheikh F Fahim attended the event. Mr. Salman F Rahman, Prime Ministers Private Industry and Investment Advisor and Hon’ble State Minister for Foreign Affairs Mr.Md. Shahriar Alam were present at the event. FBCCI President Sheikh F Fahim, at the meeting highlighted the recent economic advancement of Bangladesh and invited the Canadian investors with more investment taking the lucrative offers provided by the Bangladesh Government. FBCCI Chief also emphasized on collaboration between Ontario Institute for Studies in Education & Behavioral Economics in Action Rotman of University of Toronto, International Training & Development Seneca College and FBCCI International University and FBCCI Institute for creating demand driven human resources.
FBCCI Senior Vice President Mr. Md. Muntakim Ashraf, Vice Presidents Hasina Newaaz and Mr. Md. Siddiqur Rahman are also seen, among others.
As the FBCCI Leaders are now visiting the USA as entourage of the Hon’ble Prime Minister Sheikh Hasina to attend the 74th UN General Assembly, they are also having discussions with different business bodies in USA.











