রাঙ্গুনিয়ায় প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ার ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট’র উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়। দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এজেন্ট ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শামীম মোরশেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর কনসালটেন্ট, সাবেক অ্যাম্বাসেডর নাজিমউল্লাহ চৌধুরী। রাঙ্গুনিয়ার পারুয়া হাজারীহাট বাজারে এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবেন মেসার্স নমিতা এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. নূরুল আলম, পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার, প্রিমিয়ার ব্যাংক রাঙ্গুনিয়ার শান্তিরহাট ব্রাঞ্চের ব্যবস্থাপক আবু তাহের মোহাম্মদ আইয়ুব, এজেন্ট ব্যাংকিং এর স্বত্ত্বাধীকারী নিপুল বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাংকিং সম্পর্কে ক্যাম্পেইন করা হয়। এই উপলক্ষে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে স্কুলের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া স্কুলের সকল শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
এই এজেন্ট ব্যাংকিং এর সাহায্যে একটি পূর্ণাঙ্গ ব্যাংকের যাবতীয় সেবা গ্রাহকদের দেয়া হবে। গ্রাহকরা এই আউটলেট’র মাধ্যমে তাদের যাবতীয় লেনদেন, বিদ্যুৎবিল পরিশোধ, প্রবাসীদের রেমিটেন্স সুবিধা সহ যাবতীয় সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Premier Bank Agent Banking Inaugurated in Rangunia

Recently, Premier Bank Agent Banking has been inaugurated at Shahabdinagar High School in Rangunia, Chattogram. Agent banking division head, MD Shamim Morshed has presided over the ceremony where Consultant, Ex Ambassador, Nazimullah Chowdhury has addressed the audience as Chief Guest. Nomita enterprise will lead Premier Bank agent banking in Parua Hazaihat bazar in Rangunia.

In the ceremony, Deputy General Manager of Bangladesh Bank Chattogram branch Md Nurul Alam, Parua Union Parishad chairman Jahedur Rahman Talukdar, Premier Bank Rangunia Shantirhat Branch Manager Abu Taher Mohammed Ayub and agent banking proprietor Nipul Barua were present as special guests.

A campaign has been run among the students regarding the “school banking” in which the students participated on a cultural competition. Students san partriotic songs and recited poems on the occasion. Chief Guest has awarded the best performers.
Through agent banking, the customers will get fundamental banking activities like banking transactions, electricity bill, remittance services etc.