এমটিবি এবং চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) এবং চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের মধ্যে সম্প্রতি চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, ওয়াসা ভবন, এম.এম. আলি রোড, দামপাড়া, চট্টগ্রাম-এ ‘দেশব্যাপী বিল সংগ্রহ সংক্রান্ত’ একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ফাইন্যান্স), মোহাম্মদ নুরুল আলম চৌধুরী এবং এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের এস মোঃ জাকির হোসেন ভুঁইয়া, চীফ অ্যাকাউন্টস্ অফিসার ও তৌহিদুল ইসলাম, ডেপুটি চীফ অ্যাকাউন্টস্ অফিসার এবং এমটিবি’র খুরশেদ উল আলম, হেড অব চট্টগ্রাম ডিভিশন ব্রাঞ্চেস্ ও ইরফান ইসলাম, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট ও প্রিভিলেজ ব্যাংকিং সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Mutual Trust Bank Limited (MTB) signs agreement with Chattogram Water Supply & Sewerage Authority (CWASA)

Mutual Trust Bank Limited (MTB) has recently signed an agreement with Chattogram Water Supply & Sewerage Authority (CWASA) for Nationwide Bill Collection Services. Mohammad Nurul Alam Chowdhury, Deputy Managing Director (Finance), Chattogram Water Supply & Sewerage Authority (CWASA) and Syed Rafiqul Haq, Deputy Managing Director & Chief Business Officer, Mutual Trust Bank Ltd. (MTB) signed the agreement on behalf of their respective organizations through a simple ceremony at the Chattogram WASA Head Office, WASA Bhaban, M.M. Ali Road, Dampara, Chattogram.

S Md. Jakir Hossain Bhuiyan, Chief Accounts Officer, Towhidul Islam, Deputy Chief Accounts Officer from Chattogram Water Supply & Sewerage Authority (CWASA) and Md. Khurshed Ul Alam, Head of MTB Chattogram Division Branches and Irfan Islam, Head of Cash Management & Privilege Banking from Mutual Trust Bank Limited (MTB) along with other senior officials from both the organizations were also present at the occasion.