সাউথ বাংলা ব্যাংকের বেনাপোল শাখা উদ্বোধন

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৮১তম শাখার কার্যক্রম গত ২৯ ডিসেম্বর, ২০১৯ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের সাবেক পরিচালক ও স্পন্সর শেয়ারহোল্ডার মতিউর রহমান। যশোর-বেনাপোল হাইওয়ে রোডের রহমান চেম্বারে অবস্থিত ব্যাংকের শাখা চত্বরে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস্্ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন, ব্যাংকের সাধারণ সেবা বিভাগের প্রধান মোঃ হাফিজুর রহমান, যশোর শাখার ব্যবস্থাপক মোঃ সাজেদুল আলম খান, সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মোঃ শাহিদুর রহমান, ভবন মালিক বেগম শাহিদা রহমান সেতুসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন- বেনাপোল শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আলমগীর কবির।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে প্রথম দিন থেকেই এসবিএসি ব্যাংক ব্যবহার করে আসছে বিশ্বমানের প্রযুক্তি। আমাদের রয়েছে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধাসহ এটিএম, ইএমভি চিপসংযুক্ত ডেবিট কার্ড, লোকাল ও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড, ই-কমার্স সুবিধা। ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার, রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট, ট্রান্সজেকশন অ্যালার্টসহ রয়েছে আমদানি-রফতানির সকল সুবিধা। সেবার মাধ্যমে আমরা ইতোমধ্যে সমসাময়িক ব্যাংকগুলোর মধ্যে একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছি। অর্থ স্থানান্তর, যেকোনো কেনাকাটা, ইউটিলিটি বিল পরিশোধসহ বিকাশে সহজে টাকা পাঠাতে আমরা মোবাইল ওয়ালেট সার্ভিস ‘বাংলাপে’ চালু করেছি। যা লেনদেন ব্যবস্থায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে। আমাদের ব্যাংকে রয়েছে, দক্ষ, অভিজ্ঞ ও পেশাদার পরিচালনা পর্ষদ। তাদের দিকনির্দেশনায় ব্যাংকটি সঠিক পথে এগিয়ে চলছে।

SBAC Bank opens its 81st Branch at Benapole, Jashore

South Bangla Agriculture & Commerce (SBAC) Bank Ltd, opened its 81st Branch at Benapole of Jashore on Sunday December 29, 2019. Motiur Rahman, Sponsor Shareholder of the Bank, inaugurated the branch as chief guest. The Bank’s Additional Managing Director Mostafa Jalal Uddin Ahmed preside over the program. The Bank’s SEVP and Head of GSD Md. Hafizur Rahman, Benapole C&F Agents Association President Mofizur Rahman Swajon, Land Owner Shahida Rahman Setu, Jashore Branch Manager Md. Sajedul Alam Khan, Satkhira Branch Manager Md. Shahidur Rahman, Benapole Branch Manager Muhammad Alamgir Kabir along with local business association leaders and respected persons were also present in the ceremony.