
যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর উদ্যেগে ও অর্থায়নে, কেওয়াছড়া চা বাগান, এয়ারপোর্ট রোড, সিলেটে বিনামূল্যে চক্ষু, দন্ত, গাইনী, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার এ.কে.এম. মুশাররফ হুসাইন, কানুতোষ মজুমদার এবং মোঃ সিরাজুল ইসলাম ভরসা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
অনুষ্ঠানে প্রায় ৩২৭৫ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং ৩২৯ জন রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়। এছাড়াও অভিজ্ঞ ডাক্তার দ্বারা দাঁতের রোগীদের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়।
Providing free medical care at Kewachara Tea Garden, Airport Road, Sylhet, under the initiative and financing of the Jamuna Bank Foundation.
Under the initiative and financing of the Jamuna Bank Foundation, free eye, dental, gynecological, diabetes and general medical services were organized at Kewachara Tea Garden, Airport Road, Sylhet. Engr. Md. Atiqur Rahman, Chairman, Jamuna Bank Limited was present as a chief guest on the program. Chairman of Jamuna Bank Foundation and EC Committee of the board of the bank Al-Haj Nur Mohammed presided over the program. Jamuna Bank Directors Engr. A.K.M. Mosharraf Hussain, Kanutosh Majumder and Md. Sirajul Islam Varosha were present as special guests. Jamuna Bank Managing Director Mirza Elias Uddin Ahmed was also present as special guest along with Local dignitaries and elite.
About 3275 patients were provided free medicine along with the treatment and 329 patients were selected for free eye operation. Also, special medical care is provided to dental patients by an experienced doctor.











