আবদুল লতিফ নেজামীর মৃত্যুতে শোক প্রকাশ : মুসলিম লীগ

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী এর আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এডভোকেট বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুড়ী ও দপ্তর সম্পাদক খোন্দকার জিল্লুর রহমান এক শোক বার্তার মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, জনাব নেজামীর মত সজ্জন রাজনীতিবিদ এখন রাজনৈতিক মাঠে বিরল। গুণী এই ইসলামী চিন্তাবিদ বিভিন্ন সময়ে রাজনৈতিক ও ইসলাম বিরোধী নানা দুর্যোগে বলিষ্ঠ ভূমিকা পালন করে জাতিকে ঋণী করে রেখে গেছেন। তার মতো ইসলামী ব্যক্তিত্বের মৃত্যু মুসলিম জাতিসত্তা রাজনৈতিক আদর্শ অনুসারীদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তাকে শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন। নেতৃবৃন্দ তার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার ও ইসলামী ঐক্য জোটের অগুনতি নেতা কর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি