
খোন্দকার জিল্লুর রহমান
প্রতিকুল পরিবেশে আমার দীর্ঘ পথচলা
বুঝিনা কারো ছলছাতুরি আর ছলা-কলা,
ক্লান্তি আমার অনাগত জীবনে দিয়েছে দোলা
তাই ক্লান্তিহীন কাজে থাকি বেলা অবেলা।
জীবনের চরম অবহেলায় আমার বসবাস
অতৃপ্ত আকাঙ্খার মায়া মমতায় কারাবাস,
সত্য-মিথ্যার অন্তরালে দুর্বার জীবন চলা
অব্যক্ত যন্ত্রনার নিরব ভাষা থাকে নাবলা।
বিরুপ প্রতিধ্বনি শুনি সবসময় চারিদারে
সিমাহীন যন্ত্রনাগুলি জেগেউঠে মনে বারেবারে,
আহত আত্মা অশান্তির বেদনা জেগে উঠে মনে
একাকিত্বের ছবি ভেসেউঠে তাই নিরবে সর্বক্ষনে।

পাহাড়ে ফুল ফুটাতে চেয়েছি অসমতল ছায়ায়
ঝর্ণাধারায় তলিয়ে দিয়েছে সব অদৃশ্য মায়ায়,
অনাগত স্বপ্নগুলি অহরহ দোলা দেয় মনেমনে
বেদনার নোনাজল ভেসে উঠে দু-চোখের কোনে।
আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রনয়ের সংঘাত যত
বহিয়া বহিয়া নিম্নমুখি হয়ে নিবে যায় অনবরত,
ধুপ-দাবানল ধোঁয়ার কুন্ডুলি মিসে যায় বাতাসে
ওষ্টাগত প্রান থাকে মৃিয়মান গুধুলির সূর্যাকাশে।
বাসর যেনো ধুসর হয়ে গতিপথে জীবন হারায়
সব কোলাহল থেমে যায় যেনো ধুধু মরু সাহারায়,
সকল প্রিতি সিমাহীন স্মৃতি বারবার যুদ্ধে হারায়
আজো একাএকা অপলক চেয়েথাকা জীবন পাহারায়।












