কুমিল্লায় ব্যাংক এশিয়ার উচ্চশিক্ষা বৃত্তি প্রদান

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বৃহত্তর কুমিল্লা-নোয়াখালী অঞ্চলের কসবা, গৌরীপুর, নাঙ্গলকোট, চাটখিল, সোনাইমুড়ি, লক্ষ্মীপুরের রামগঞ্জ, চন্দ্রগঞ্জ, চাঁদপুরের হাজীগঞ্জ, রূপসা ও ফরিদগঞ্জের ৭৬ জন মেধাবীর শিক্ষার্থীর মধ্যে ‘ব্যাংক এশিয়া উচ্চশিক্ষা বৃত্তি-২০১৮’ বিতরণ করা হয়েছে গতকাল। কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেন ব্যাংক এশিয়া বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান ও ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের পরিচালক রুমি এ হোসেন। ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা, ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম ও কোম্পানি সেক্রেটারি এসএম আনিসুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি