জাইকার প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তিবদ্ধ হলো সোস্যাল ইসলামী ব্যাংক

জাইকার অর্থায়নে গৃহীত প্রকল্প ‘ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্টে’র আওতায় বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তবদ্ধ হয়েছে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। এ বিষয়ে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির ও জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতার উপস্থিতিতে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী ও বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও প্রকল্প পরিচালক, এফডিআইপিপি, এফইআইডি, মো: রেজাউল ইসলাম। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমেদ জামাল, এসআইবিএলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আকমল হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ ও জাইকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।