জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সোস্যাল ইসলামী ব্যাংক হসপিটালের সাথে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষর সম্পন্ন করেছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পক্ষে মুখ্য নির্বাহী কর্মকর্তা (চঃ দাঃ) এস এম নুরুজ্জামান ও সোস্যাল ইসলামী ব্যাংক হসপিটালের পক্ষে ডেপুটি ডাইরেক্টর ডাঃ ক্যাপ্টেন অবঃ যোবায়ের মাহমুদ। এ সময় পাশে আরো জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর অবলিখন বিভাগের মহা ব্যবস্থাপক মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সহকারী মহা ব্যবস্থাপক (গ্রুপ বীমা) মোঃ আনোয়ার হোসেন সরকার ও ব্যবস্থাপক (অভ্যন্তরীণ নিরীক্ষা) মোঃ আবদুর রহমান এবং সোস্যাল ইসলামী ব্যাংক হসপিটাল এর ডেপুটি ম্যানেজার এন্ড হেড অব মার্কেটিং রিয়াজুল মাহমুদ (রিয়াজ), এক্সিকিউটিভ মার্কেটিং মোঃ মেহেদি হাসান প্রমুখ।
এই চুক্তির ফলে জেনিথ ইসলামী লাইফের পলিসি হোল্ডার, কর্মকর্তা/কর্মচারী ও তাদের ওপর নির্ভরশীলগণ সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।












