স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ মডেল ‘গ্যালাক্সি নোট ৯’ প্রি-অর্ডার ক্যাম্পেইনে অবদান রাখায় ন্যাশনাল ডিস্ট্রিবিউটরদের পুরস্কৃত করেছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্যামসাং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউনের হাত থেকে ১০ জন ডিস্ট্রিবিউটর ও অংশীদার ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান ও স্যামসাং মোবাইল বাংলাদেশের জেনারেল ম্যানেজার বোমিন কিম।











