“প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে মাত্র ১০০ টাকায়”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :-
রান্নার অতি জরুরি উপাদান সয়াবিন তেলের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। খুচরা বাজারে লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়।
এ অবস্থায় খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করে ১০০ টাকা লিটারে সয়াবিন তেল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। গত ৬ জুন থেকে এই কার্যক্রম শুরু করেছে বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বিষয়টি নিশ্চিত করে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির জানান, মাঝে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হলো টিসিবির কার্যক্রম। সয়াবিন তেলের পাশাপাশি মসুর ডাল ও চিনি বিক্রি হবে খুচরা বাজারের চেয়ে অনেক কম দামে।
হুমায়ুন কবির আরও জানান, সারাদেশে মোট ৪০০ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। এর মধ্যে ঢাকা সিটিতে ৮০টি এবং চট্টগ্রামে থাকবে ২০টি ট্রাক।
সরকার বিশাল অংকের অর্থ ভর্তুকি দিয়ে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। ১০০ টাকায় সয়াবিন তেলের পাশাপাশি ৫৫ টাকা কেজিতে মিলবে চিনি এবং একই দামে মিলবে মসুর ডাল।
‘টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা চার কেজির বেশি চিনি কিনতে পারবেন না। একই দামে ডাল কিনতে পারবেন সর্বোচ্চ ২ কেজি। সয়াবিন তেল ১০০ টাকায় কেনা যাবে সর্বোচ্চ ৫ কেজি।’ জানান হুমায়ুন কবির।