“বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এসোসিয়েশনের ২০২২-২০২৩ মেয়াদের নির্বাচন সম্পন্ন”


অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
ঢাকা, শনিবার, ৮ জানুয়ারি, ২০২২, সম্প্রতি বাংলাদেশ লাইভ এ্যান্ড চিল্ড ফুড এক্সপোর্টার্স এসোসিয়েশনের ২০২২-২০২৩ মেয়াদকালের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ৭ই জানুয়ারি, ২০২২ তারিখে উত্তরাস্থ এক হোটেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। এসোসিয়েশনের নব-নির্বাচিত চেয়ারম্যান জনাব খায়েরউদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব শেখ সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জনাব তপন কুমার সরকার, ভাইস চেয়ারম্যন জনাব মোঃ সিরাজুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান জনাব তৃপ্তি পারপেচুয়া গনসালভেজ, মহাসচিব জনাব শাখাওয়াৎ হোসেন (সুমন), যুগ্ম-মহাসচিব জনাব শরীফুল ইসলাম (জনি), কোষাধ্যক্ষ জনাব মোঃ মোশারফ হেসেন মজুমদার (পিন্টু), পরিচালক কমান্ডার আবু মোঃ আকিক (অবঃ), পরিচালক জনাব উজ্জ্বল কুমার রায়, পরিচালক জনাব রোশনাই মাহমুদ (নবীন) দায়িত্ব গ্রহন করেন।