বার্জার পেইন্টসের অষ্টম ইজিএম ও ৪৫তম এজিএম সম্পন্ন

রাজধানীর একটি মিলনায়তনে সম্প্রতি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের অষ্টম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৪৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। পর্ষদ চেয়ারম্যান জেরাল্ড কে. এডামসের সভাপতিত্বে অনুষ্ঠিত এজিএমে অন্যান্য এজেন্ডার পাশাপাশি ২০১৭-১৮ হিসাব বছরের জন্য ১০০ শতাংশ স্টক ও ২০০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। ইজিএমে কোম্পানির অনুমোদিত মূলধন ৪০ কোটি থেকে বাড়িয়ে ১০০ কোটি করার প্রক্রিয়া অনুমোদন হয়। সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, পরিচালক অনীল ভাল্লা, কে.আর. দাশ, জাঁ-ক্লদ লুত্রই, আনিস এ. খান, মাসুদ খান, রিশমা কাউর, কানওয়ারদ্বীপ সিং ধিঙরা, আব্দুল খালেক ও কোম্পানি সচিব খোন্দকার আবু জাফর সাদিক উপস্থিত ছিলেন। এজিএমে শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বার্জার পেইন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী। বিজ্ঞপ্তি