বুটেক্সের নতুন উপাচার্য অধ্যাপক আবুল কাশেম

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. আবুল কাশেম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য তাকে উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক কাশেম সাবেক কলেজ অব টেক্সটাইল টেকনোলজির বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম ব্যাচের ছাত্র। গ্র্যাজুয়েশন শেষে ১৯৮৩ সালে তিনি একই প্রতিষ্ঠানের টেকনিক্যাল বিভাগের প্রভাষক পদে যোগদান করেন। তিনি যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান ইনস্ট্রাকটর পদে পদোন্নতি লাভ করেন। ২০০১ সালে তিনি সহযোগী অধ্যাপক ও ২০০৭ সালে অধ্যাপক পদে পদোন্নতি পান। ২০০৭ সালেই তিনি কলেজ অব টেক্সটাইল টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
২০০৯ সালে অধ্যাপক কাশেম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। ২০১৪ সাল পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০১১-১২ মেয়াদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করেন তিনি। বিজ্ঞপ্তি