“মায়ানমারের সামরিক জান্তার প্রভাব পড়েছে সরকারের উপর”

মুসলিম লীগ       

ঐতিহাসিক বাবরী মসজিদ ভাঙ্গার পর গুজরাটে প্রায় দু হাজার নিরস্ত্র মুসলিম নর, নারীও শিশু হত্যার নায়ক, গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী এবং ভারতের বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে মুসলিম জাতিসত্ত্বার চেতনায় উদ্ভুদ্ধ দেশ প্রেমিক জনগনের বিভিন্ন সময়ের বিক্ষোভ ও সর্বশেষ গণসমর্থিত হরতালকে ভন্ডুল করার জন্য পুলিশের ছত্রছায়ায় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের তান্ডব এবং ব্রাক্ষণবাড়ীয়া ও হাটহাজারীতে তাদের সংঘটিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি সাবেক সংসদ বদরুদ্দোজা সুজা, মহাসচিব কাজী আবুল খায়ের, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম ও আনোয়ার হোসেন আবুড়ী, অতি : মহাসচিব আকবর হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক খান আসাদ একযুক্ত বিবৃতিতে বলেন বর্তমান সরকারের উপর মায়ানমারের গণহত্যাকারী সামরিক জান্ডার ছায়া পরিলক্ষিত হচ্ছে। “সীমালংঘন কারীকে আল্লাহ পছন্দ করেন না” আল কোরঅনের এই পবিত্র আয়াত উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ব্রাক্ষণবাড়ীয়া ও হাটহাজারীতে মোদী
বিরোধী আন্দোলনে শাহাদৎ বরণ কারীদের পবিত্র রক্ত বর্তমান সরকারের জন্য ভবিষ্যৎ বিপর্যয় সৃষ্টি করবে। বিবৃতিতে নেতৃবৃন্দ শহীদ পরিবারকে ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও গ্রেফতারকৃত সকলের নি:শর্ত মুক্তির দাবি করেন।

মতামতের জন্য সম্পাদক দায়ী নয়