যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের সাথে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চুক্তি

অর্থনীতির ৩০ দিন ডেস্ক :

সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক দি গ্লোবাল ইকোনোমিক্স এর বেস্ট সিএসআর ব্যাংক এ্যাওয়ার্ড প্রাপ্ত
যমুনা ব্যাংক ফাউন্ডেশনের একটি সেবামুলক অলাভজনক প্রতিষ্ঠান যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের সাথে
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এসময় উপস্থিত ছিলেন যমুনা
ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ¦ নূর মোহাম্মদ, ব্যাংকের পরিচালক কানুতোষ মজুমদার,
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের
পরিচালক ও সিইও আল ইমরান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ. কবির। এ চুক্তির আওতায়
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের ক্লিনিক্যাল
প্রশিক্ষণ প্রদান করবে এবং কোর্স শেষে উত্তীর্ণদের চাকরীর ব্যবস্থা করবে। উল্লেখ, যে চলতি বর্ষে
যমুনা ফাউন্ডেশন নার্সিং কলেজে ভর্তি চলছে এবং এখানে সুবিধা বঞ্চিত দরিদ্র মেধাবীদের ছাত্রছাত্রীদের
বৃত্তির ব্যবস্থা রয়েছে।