
স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায়
স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। গত ১৫ জুলাই ভৈরব উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান অতিথি ইসরাত সাদমীন, উপজেলা নির্বাহী অফিসার, ভৈরব। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস। উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন এবং প্রিমিয়ার গ্রুপ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ এইচ.বি. এম. ইকবাল জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ স্থাপন করেন।
এবারের শিক্ষা সপ্তাহে বিগত ৩ বছরের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, ইনফ্রাস্ট্রাকচার, ক্লাস পারফরম্যান্স, টয়লেট ও হাইজিন, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম (অভ্যন্তরীণ ও বাহ্যিক), সমাবেশ, শৃঙ্খলা, ক্রীড়া ও খেলা, বিভিন্ন আন্তঃ-কলেজ প্রতিযোগিতায় ছাত্রদের অংশগ্রহণ, জাতীয় দিন পর্যবেক্ষণ, এমএমসি (মাল্টি- মিডিয়া শ্রেণীকক্ষ) ব্যবস্থা, বিভিন্ন কর্ম-পরিকল্পনা (সন্ত্রাসবাদ, বৃক্ষরোপণ, হাত ধোয়ার দিন পর্যবেক্ষণ)- ইত্যাদি বিষয় বিবেচনা পূর্বক স্কুল পর্যায়ে ভৈরব উপজেলায় এবং কলেজ পর্যায়ে কিশোরগঞ্জ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করে জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ। এছাড়া ২০০৭ খ্রিষ্টাব্দেও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন মাওলানা আবদুল আহাদ খান।
জেড. রহমান প্রিমিয়ার ব্যাংক স্কুল এন্ড কলেজ শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করছে। বিশাল মিলনায়তনসহ প্রায় ১,৬৫,০০০ (এক লক্ষ পঁয়ষট্রি হাজার) বর্গফুট বিশিষ্ট ৬ তলা ভবনে আধুনিক শিক্ষার সকল সযোগ সুবিধা নিয়ে উক্ত প্রতিষ্ঠানটি ১.৫ এক ভূমির উপর গড়ে উঠেছে। ভবনটিতে আধুনিক আইসিটি ল্যাব, গ্রন্থাগার, বিজ্ঞানাগারসহ শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সর্বপরি অত্র প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সুপরিসর ও মানসম্মত শ্রেণি কক্ষ, খেলার মাঠ, প্রাকৃতিক পরিবেশ বিদ্যমান।
Z. Rahman Premier Bank School & College has been awarded as the best college in Kishoreganj district and as the best school in Bhairab Upazila.
Z. Rahman Premier Bank School & College has been awarded as the best college in Kishoreganj district and as the best school in Bhairab upazila. On Monday (July 15th), Chief Guest Israt Sadmin, Upazila Nirbahi Officer, announced this at a program in the auditorium of Bhairab Upazila, organized by the Upazila Secondary Education Office. Program was presided over by Syed Shahriar Menjis, Upazila Secondary Education Officer. Freedom Fighter & Honorable Chairman of the Premier Bank Foundation & Premier Group Foundation Dr. H.B. M. Iqbal established Z. Rahman established Premier Bank School and College.
In this year, considering the results of consecutive 3 years, infra-structure, class performance, toilet & hygiene, co-curricular activities (internal & external), assembly, discipline, sports & games, students’ participation in different inter-college competition, observation of national days, arrangement of MMC (Multi-Media Classroom), different action plans (terrorism, tree plantation, hand-washing day observation).etc., Z. Rahman Premier Bank School & College has been awarded as the best college in Kishoreganj district and as the best school in Bhairab upazila.
Z. Rahman Premier Bank School and College has been playing a vital role in dissemination of education in Kishorganj. All types of world class education systems are available in the Z. Rahman Premier Bank School and College at Bashgari, Kishoreganj. The campus of the institute covers 1 lakh and 65 thousand square feet area of six-storied building.












