দেশব্যাপী পাঁচ হাজার সুবিধাবঞ্চিত নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে যৌথভাবে ‘অবলম্বন’ শীর্ষক এক বিশেষ উদ্যোগ হাতে নেয় সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ও ব্র্যাক। এ প্রকল্পের আওতায় সাভারের কাতলাপুরে অবস্থিত ব্র্যাক সেবাকেন্দ্র থেকে ৪৪ জন সুবিধাবঞ্চিত নারী সফলতার সঙ্গে দুই মাসের প্রশিক্ষণ শেষ করেন। সফলতার সঙ্গে এ প্রশিক্ষণ শেষ করার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার তাদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
সাভার পৌরসভা কাউন্সিলর ডারফিন আক্তার, বাংলাদেশে হিউম্যান রাইটস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহসান উল্লাহ লাবু, সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশনস) রাজিউর রহমান ও ব্র্যাকের স্কিল ডেভেলপমেন্ট ম্যানেজার মাজহারুল ইসলাম প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের হাতে সনদপত্র তুলে দেন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার (এডুকেশন) নাজমুন নাহার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডুকেশন) লুবনা হামিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (মার্কেটিং কমিউনিকেশন) নাজমুস সাকিব, মার্কেটিং অফিসার মুনমুন রহমান, ব্র্যাকের কমিউনিকেশন স্পেশালিস্ট আমিনা আকবর, অপারেশন অফিসার আমির খসরু, ফিল্ড কো-অর্ডিনেটর সোহাগ মজুমদার, প্রজেক্ট অফিসার এনায়েত ও ট্রেইনার টুম্পা ওয়াদুদ।
প্রসঙ্গত, পাঁচ হাজার সুবিধাবঞ্চিত নারীকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যেই ব্র্যাক ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ ‘অবলম্বন’ হাতে নেয়া হয়। সেলাইয়ের কাজ শিখে নারীরা যাতে স্বাবলম্বী হয়ে নিজেরাই নিজেদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই প্রতিষ্ঠান দুটি একযোগে এ উদ্যোগ হাতে নিয়েছে। সিঙ্গারের সহায়তায় দেশব্যাপী ব্র্যাকের ২০টি সেন্টারে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী নারীদের সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেবে ব্র্যাক। প্রশিক্ষণকালে ব্যবহূত সেলাই সরঞ্জামাদি অংশগ্রহণকারীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি











