হুমায়ুন রশীদ আইবিএফবির নতুন সভাপতি

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশীদ ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় তাকে এ পদের জন্য নির্বাচন করা হয়। একই সভায় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বাংলা কেমিক্যালের লিগ্যাল ইকোনমিস্ট ও সিইও এমএস সিদ্দিকী। ভাইস চেয়ারম্যান (ফিন্যান্স) নির্বাচিত হয়েছেন বাংলাফোনের পরিচালক লুতফুন্নিসা সৌদিয়া খান।
কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল ও আউটপেস স্পিনিং মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব হায়দার প্রথমবারের মতো আইবিএফবির পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান এবং ইউনাইটেড ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেডিং করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফখরুদ্দিন সংগঠনের পরিচালক পুনর্র্নিবাচিত হন। বিজ্ঞপ্তি