আইসিসি বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের বার্ষিক কাউন্সিল ২০১৭ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান এতে নির্বাহী বোর্ডের প্রতিবেদন পেশ করেন। কাউন্সিলে নির্বাহী বোর্ডের প্রতিবেদন ও অডিট রিপোর্ট গৃহীত হয় এবং এপ্রিল ২০১৮-মার্চ ২০২০ মেয়াদের জন্য নতুন নির্বাহী বোর্ডের নাম ঘোষণা করা হয়। অন্যদের মধ্যে আইসিসি বাংলাদেশের সহসভাপতি লতিফুর রহমান ও রোকিয়া আফজাল রহমান, ডিসিসিআই সভাপতি আবুল কাশেম খান, এফআইসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও এইচএসবিসির সিইও ফ্রাসোঁয়া ডি মেরিকোর্ট, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি আসিফ ইব্রাহীম, আইসিসিবির নির্বাহী সদস্য এএসএম কাশেম, আফতাব উল ইসলাম, ফজলুল হক, আর মাকসুদ খান ও তপন চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এ রুমী আলী, আইসিসি বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি