ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এমডি হিসেবে অরুণ কুমারকে আইডিআরএ’র অনুমোদন

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অরুণ কুমার সাহা’কে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির শীর্ষ এ পদে নিয়োগের অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
অরুণ কুমার সাহা মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রথম অনুমোদন পান ২০১৩ সালের ২০ আগস্ট। এরপরে তাকে অনুমোদন দেয়া হয় ২০১৭ সালের ৯ জানুয়ারি। ২০১৯ সালের ৩১ আগস্ট দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ায় তার নিয়োগ নবায়নের জন্য আবারো আবেদন করা হয়েছে।
১৯৭৩ সালে চাঁদপুর কলেজ থেকে বিএসসি পাস করেছেন অরুণ কুমার সাহা। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন ১৯৭৫ সালে। প্রথম বিভাগে তিনি এ ডিগ্রি অর্জন করেন।
এর আগে ১৯৭১ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং হাজিগঞ্জ হাইস্কুল থেকে এসএসসি পাস করেন ১৯৬৯ সালে। বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে এবিআইএ ডিগ্রিও অর্জন করেছেন অরুণ কুমার সাহা।
২০১৩ সালের ২০ আগস্ট প্রথম দফায় অরুণ কুমার সাহাকে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ৩ বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়। এসময় তার মাসিক বেতন নির্ধারণ করা হয় সর্বসাকুল্যে ২ লাখ ৫০ হাজার টাকা এবং চুক্তিতে বর্ণিত অন্যান্য ভাতা।
এরপর ২০১৭ সালের ৯ জানুয়ারি দ্বিতীয় দফায় অরুণ কুমার সাহাকে মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগের অনুমোদন দেয় আইডিআরএ। ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ৩১ আগস্ট পর্যন্ত এ নিয়োগ দেয়া হয়।