এসবিএসি ব্যাংকের ৮১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা গত রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন। এ সময় অন্যান্য পর্ষদ সদস্য এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম ফারুক উপস্থিত ছিলেন।