
অর্থনীতরি ৩০ দিন ডেস্ক :
সম্প্রতি জনতা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড-এর ৩৬তম বার্ষিক সাধারণ সভা ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর সম্মানিত চেয়ারম্যান জাফরুল ইসলাম চৌধুরী। উক্ত সভায় উপস্থিত ছিলেন এক্ধিসঢ়;্রকিউটিভ কমিটির চেয়ারম্যান ওয়ারিসউজ্জামান চৌধুরী। দপরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন মিসেস ইমরানা জামান চৌধুরী, বেলাল আহমেদ, মিসেস আনজারিন মতিন চৌধুরী, আলভিরা আহসান চৌধুরী, জনাব কামরুদ্দিন পারভেজ, আবু হায়দার চৌধুরী (আমজাদ), শহিদুল কাদির চৌধুরী, আবেল আহমেদ, মিসেস কামরুন্নাহার, মিসেস সুলতানা হাসেম, মিসেস ফাহিমা আকতার, মিসেস জান্নাতুল ফেরদৌস জিনা, দিপক রঞ্জন দত্ত, এফসিএ (স্বতন্ত্র), শামসুদ্দিন আহমেদ চৌধুৃরী (স্বতন্ত্র), আরো উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য-নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক এবং কোম্পানী সচিব মোঃ আহসান হাবীব।
উক্ত সভায় ২০২১ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী মোতাবেক কোম্পানীর সকল শেয়ারহোল্ডারদের জন্য ৫% বোনাস শেয়ার এবং ৬% নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।












