জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা

অর্থনীতির ৩০ দিন প্রতিবেদক :
রাষ্ট্রায়ত্ত মালিকানাধীন জনতা ব্যাংক ২০২৫ সালে ৩,৯৩১ কোটি টাকার বিশাল লোকসান দিয়েছে| ব্যাংকটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আগের বছরের তুলনায় এই লোকসানের পরিমাণ ২৮ শতাংশ বেড়েছে|
এই বড় অংকের লোকসানের ফলে ব্যাংকটির নিট সম্পদ মূল্য আরও ঋণাত্মক হয়ে পড়েছে| বর্তমানে প্রতি শেয়ারে নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ঋণাত্মক ১০৮.৫১ টাকায়|
ব্যাংকটির এই বিপর্যয়ের পেছনে মূলত নিট সুদ আয়ের বিশাল ঘাটতি এবং বিপুল পরিমাণ খেলাপি ঋণকে দায়ী করা হচ্ছে| প্রতিবেদন অনুযায়ী, জনতা ব্যাংকের নিট সুদ আয় দাঁড়িয়েছে ঋণাত্মক ৫,৯০৩ কোটি টাকা| এছাড়া ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭২,৮০০ কোটি টাকা| ২০২৫ সাল শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে ১৬৯.৯০ টাকায় দাঁড়িয়েছে|