
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ব্যাংকিং কার্যক্রমের গৌরবময় একুশ বছরে পদার্পণ করে অপার সমৃদ্ধি ও সম্ভাবনার পথে এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১৪ তম শাখা ঢাকার আসাদগেটে উদ্বোধন করা হয়েছে। (আসাদ গেট শাখা: হোল্ডিং নং-১; ২য় তলা, আসাদ গেট, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফিতা কেটে এই শাখার শুভ উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম রিয়াজুল করিম, এফসিএমএ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এবং জনসম্পদ বিভাগের প্রধান মোঃ নাজিমউদ্দৌলা, উপব্যবস্থাপনা পরিচালক ছামি করিম, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেসন্স বিভাগের প্রধান তারেক উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
114th Branch of Premier Bank Inaugurated in Asad Gate, Dhaka
The Premier Bank Limited has been progressing ahead with a phenomenal opportunity and possibility having stepped onto its 21st year. In continuation of this service determination Premier Bank has inaugurated its 114th branch in Asad Gate, Dhaka (Holding-1, 1st floor, Asad Gate, Mohammadpur, Dhaka-1207).
Honorable Advisor of the Premier Bank Limited Mr. Muhammed Ali inaugurated the ceremony by cutting ribbon and was present as Chief Guest. Managing Director & CEO of the bank Mr. M. Reazul Karim, FCMA presided over the ceremony.
Among high officials of Premier Bank Limited, Md. Nazimuddoula – DMD & CHRO; Mr. Sami Karim – DMD & COO; Mr. Md. Tareq Uddin, Head of Brand Marketing & Communications; prominent businessmen and local dignitaries were also present in the ceremony.












