দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফার ঘোষণা রিয়েলমির

অর্থনীতির ৩০ দিন :
১১ নভেম্বর, ২০২৪: ঢাকা, ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ এর ১১.১১ ক্যাম্পেইনে নির্দিষ্ট ডিভাইস ক্রয়ের ক্ষেত্রে আকর্ষণীয় ছাড়, ইএমআই সুবিধা এবং দারুণ দারুণ সব অফার নিয়ে হাজির হয়েছে তরুণদের জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। ১১ নভেম্বর থেকে শুরু করে আগামী ২১ নভেম্বর পর্যন্ত দারাজে কেনাকাটা করে রিয়েলমি গ্রাহকরা এই বিশেষ সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
এই ক্যাম্পেইনে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ ১,২০০ টাকা পর্যন্ত ছাড়, ০% ইএমআই সুবিধা এবং সব অর্ডারের উপর ফ্রি ডেলিভারি। এছাড়াও, নির্দিষ্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে গ্রাহকরা ১৫% ছাড়সহ সর্বোচ্চ ১,৪০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং পেমেন্টের ক্ষেত্রে থাকবে ১৫% ছাড়সহ সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ।
এই অফারের আওতায় রিয়েলমি’র নিম্নে উল্লেখিত ডিভাইসগুলোর উপর মূল্য সমন্বয় এবং ছাড় পাওয়া যাচ্ছে: নোট ৬০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৬০ (৪ জিবি/১২৮ জিবি), নোট ৫০ (৪ জিবি/৬৪ জিবি), নোট ৫০ (৪ জিবি/১২৮ জিবি), সি৬১ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৬ জিবি/১২৮ জিবি), সি৬৩ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/১২৮ জিবি), সি৬৫ (৮ জিবি/২৫৬ জিবি)।
আকর্ষণীয় এই ক্যাম্পেইন সম্পর্কে আরও তথ্যের জন্য, ব্যবহারকারীরা রিয়েলমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজ- https://www.facebook.com/realmeBD/ এ ভিজিট করতে পারেন।

রিয়েলমি সম্পর্কে:
স্মার্টফোন প্রযুক্তির ক্ষেত্রে গ্রাহকদের জন্য একটি গ্লোবাল ডিজরাপ্টর হিসেবে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি জনসাধারণের হাতের নাগালে অত্যাধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার মাধ্যমে স্মার্টফোনের বাজারে যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। তরুণ প্রজন্মের গ্রাহকদের পছন্দ ও চাহিদা বিবেচনা করে রিয়েলমি বিভিন্ন পরিসরের স্মার্টফোন ও লাইফস্টাইল টেক ডিভাইস উদ্ভাবন করেছে। যাতে রয়েছে প্রিমিয়াম স্পেসিফিকেশন, কোয়ালিটি ক্রাফট্‌সম্যানশিপ, এবং ট্রেন্ড-সেটিং ডিজাইন সমৃদ্ধ বিভিন্ন ফিচারের অনন্য সমন্বয়। “ডেয়ার টু লিপ” মূলমন্ত্র নিয়ে ২০১৮ সালে প্রতিষ্ঠিত স্কাই লি’র রিয়েলমি ২০২৪ সালকে রিব্র্যান্ডিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে ঘোষণা করেছে। স্কাই লি’র দূরদর্শী নেতৃত্বে ঘোষিত,
নতুন স্লোগান “মেক ইট রিয়েল’’, তরুণ গ্রাহকদের প্রতি রিয়েলমির দেওয়া প্রতিশ্রুতিরই প্রতিফলন। এ স্লোগানের মাধ্যমে ব্র্যান্ড ন্যারেটিভ সম্প্রসারণের পাশাপাশি প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে তরুণদের জীবনকে আরও সহজ করার লক্ষ্য পূরণে কাজ করছে স্মার্টফোন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
বিস্ময়করভাবে জনপ্রিয়তা অর্জনের মাধ্যমে, মাত্র তিন বছরের মধ্যে বিশ্বের ৩০টি স্মার্টফোন প্রতিষ্ঠানের বাজারে শীর্ষ পাঁচ- এ জায়গা করে নিয়েছে রিয়েলমি। চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকা সহ বিশ্বব্যাপী ২০০ মিলিয়নেরও বেশি রিয়েলমি’র স্মার্টফোন ব্যবহারকারী নিয়ে গর্বিত এ স্মার্টফোন প্রযুক্তি কোম্পানি।
রিয়েলমি’র বৈপ্লবিক যাত্রা এবং উদ্ভাবনী পণ্যের অফার সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, স্মার্টফোনপ্রেমীরা ঢুঁ মারতে পারেন প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট www.realme.com- এ।