
খোন্দকার জিল্লুর রহমান:-
নারী যদি তুমি রুখে দাড়াও হবে না কোন ধর্ষন
যদি তুমি না হও সোচ্ছার কে করবে অপরাধ দমন।
নারী যদি তুমি রুখে দাড়াও কেউ করবেনা বারন
যদি তুমি না হও সোচ্ছার হবেনা এর অবদমন।
নারী যদি তুমি রুখে দাড়াও সবাই করবে অনুকরন
যদি তুমি না হও সোচ্ছার নিচ্ছিত তোমার হবে মরন।
নারী যদি তুমি রুখে দাড়াও পাবে ধর্ষনের সুবিচার
যদি তুমি না হও সোচ্ছার কে করবে এর প্রতিকার।
নারী যদি তুমি রুখে দাড়াও ব্যাবস্থা নেবে প্রশাসন
যদি তুমি না হও সোচ্ছার কখনো পাবে না সুশাসন।
নারী যদি তুমি রুখে দাড়াও অধীকারে হও স্বচেতন
যদি তুমি না হও সোচ্ছার সইতে হবেই সব নির্যাতন।
নারী যদি তুমি রুখে দাড়াও সমাজ হবে সংস্কার
যদি তুমি না হও সোচ্ছার আইনকরে হবেনা প্রতিকার।
নারী যদি তুমি রুখে দাড়াও এ অপরাধের জন্য
তোমাকে অনুসরন করে এ দেশ হবে ধন্য।
নারী যদি তুমি রুখে দাড়াও করে নগ্নতা পরিহার
ইসলামিক বিধানে স্বার্থক হবে নারীর অধীকার।
======












