“বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন সেক্রেটারি শহীদুল ইসলাম সহ ২৫ সদস্যের দায়িত্ব গ্রহণ।”


খোন্দকার জিল্লুর রহমান :
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশনের (বারভিডা) ২০২২-২০২৪ মেয়াদের মোঃ হাবিব উল্লাহ ডন প্রেসিডেন্ট এর দায়িত্ব গ্রহণ করেছেন। বারভিডা সভাকক্ষে প্রশাসক ছাদেক আহমদ গত ২৯-০৬-২০২২ রাতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মোঃ হাবিব উল্লাহ ডনকে এসোসিয়েশনের প্রেসিডেন্ট এর দায়িত্ব হস্তান্তর করেন। মোঃ হাবিব উল্লাহ ডন এ নিয়ে ৪র্থ বারের মত সংগঠনের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ শহীদুল ইসলাম। বারভিডার ২০১৯-২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটিতেও তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন। সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ১, ২ ও ৩ পদে যথাক্রমে মোঃ আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান এবং মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী দায়িত্ব নিয়েছেন।
গত ১৮ জুন ২০২২ তারিখে স্থানীয় এক হোটেলে বারভিডার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কার্যনির্বাহী কমিটির ২৫টি পদের মধ্যে মোঃ হাবিব উল্লাহ ডন এর নেতৃত্বাধীন ‘সম্মিলিত – গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ ১৯টি পদে জয়লাভ করে। অপরদিকে মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বাধীন ‘স্বাধীনতা পরিষদ’ জয়লাভ করে ৬টি পদে এবং ২০ জুন ২০২২ তারিখে কার্যনির্বাহী কমিটির ২৫ জন সদস্য তাদের মধ্য থেকে প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল, ভাইস প্রেসিডেন্ট এবং অন্যান্য পদগুলোতে নির্বাচন করেন।

বারভিডার ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি
১. মোঃ হাবিব উল্লাহ ডন – প্রেসিডেন্ট
২. মোহাম্মদ শহীদুল ইসলাম – সেক্রেটারি জেনারেল
৩. মোঃ আসলাম সেরনিয়াবাত – ভাইস প্রেসিডেন্ট ১
৪. রিয়াজ রহমান – ভাইস প্রেসিডেন্ট ২
৫. মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী – ভাইস প্রেসিডেন্ট ৩
৬. বেলাল উদ্দিন চৌধুরী – জয়েন্ট সেক্রেটারি জেনারেল
৭. মোহাম্মদ আনিছুর রহমান – ট্রেজারার
৮. মোঃ সাইফুল আলম – জয়েন্ট ট্রেজারার
৯. ডা. হাবিবুর রহমান খান – অর্গানাইজিং সেক্রেটারি
১০. মোঃ জসিম উদ্দিন – পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি
১১. মোঃ আব্দুল আউয়াল – প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি
১২. জোবায়ের রহমান – কালচারাল সেক্রেটারি কার্যনির্বাহী সদস্য – ১৩ জন
১. কাউছার হামিদ
২. মোহাম্মদ হাবিবুর রহমান
৮. মোঃ রায়হান আজাদ (টিটো)
৩. মোহা. সাইফুল ইসলাম (স¤্রাট)
৪. জিয়াউল ইসলাম জিয়া
৫. আলহাজ¦ জাফর আহমেদ
৬. এ. বি. সিদ্দিক (আবু)
৭. আবু হোসেন ভূইয়া রানু
৯. মাহবুবুল হক চৌধুরী বাবর
১০. মোঃ নাজমুল আলম চৌধুরী
১১. মোঃ গোলাম রব্বানি (শান্ত)
১২. মোঃ লাবু মিয়া হাজী রুবেল
১৩. পুনম শারমিন ঝিলমিল
উল্লেখ্য যে, বারভিডা দেশের একটি জাতীয়ভিত্তিক বাণিজ্য সংগঠন হিসেবে স্থানীয় বিনিয়োগ, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থান এবং সরকারকে বছরে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব প্রদানের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৯২০।