বিএম ইউসুফ আলী বিআইএফ’র প্রেসিডেন্ট, সেক্রেটারি জেনারেল শফিক শামীম

অর্থনীতির ৩০ দিন সংবাদ:
দেশের বেসরকারি বীমা খাতের লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)’র প্রেসিডেন্ট পদে বিএম ইউসুফ আলী নির্বাচিত হন, তিনি পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং সেক্রেটারি জেনারেল পদে সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শফিক শামীম নির্বাচিত হয়েছেন।
বিআইএফ’র কার্যকরী নির্বাহী পরিষদের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ভাইস প্রেসিডেন্ট পদে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন নির্বাচিত করা হয়েছে। বিআইএফ’র জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান ও বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নূরে আলম সিদ্দিকীকে এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুল আলমকে ফাইন্যান্স সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন।

অর্গানাইজিং সেক্রেটারি পদে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন ও রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. এ কে এম সারোয়ার জাহান জামীল, অফিস সেক্রেটারি পদে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন সরকার নির্বাচিত হয়েছেন ।
এক্সিকিউটিভ মেম্বার পদে এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজী মোকাররম দস্তগীর, ইষ্টার্ণ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হাসান তারেক, ঢাকা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আলম নির্বাচিত হয়েছেন।
নির্বাচর কমিশন আজ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার সংগঠনটির নির্বাহী কমিটির ২০২৫-২৬ মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে ।
২ ফেব্রুয়ারি এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুসারে আজ ২৪ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কার্যনির্বাহী পরিষদের সদস্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় চূড়ান্ত প্রার্থী তালিকার ১৭ সদস্যকে ২২ ফেব্রুয়ারি জয়ী ঘোষণা করে কমিশন।