
বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের গ্রেফতার বিচারের আওতায় আনার দাবী জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ্যাড. বদরুদ্দোজা সুজা ও মহাসচিব কাজী আবুল খায়ের। নেতৃবৃন্দ বলেন, এরকম বর্বরোচিত ভাবে পিটিয়ে জলজ্যান্ত একজন মানুষ হত্যা করা যাদের পক্ষে সম্ভব তাদের সভ্য সমাজে বাস করার কোন অধিকার নেই। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে ও কারণে ঘটা এই রকম হত্যাকা-ের উপযুক্ত শাস্তি হয়নি বিধায়ই এধরণের ঘটনা আজো ঘটছে। ক্ষমতার কেন্দ্রে অবস্থান করা রাজনীতিবিদদের সুমতি না ঘটলে এ অপরাজনীতির ধারা গতি রুদ্ধ হবে না।











