মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস পার্ক স্থাপনে বেজাকে ২৫ কোটি টাকা দিলো বিজিএমইএ’র

সোহান তালুকদার :
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে গার্মেন্টস পার্ক স্থাপনে বেজা’কে ২৫কোটি টাকার চেক দিলো পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
রোববার গার্মেন্টস পার্কের কাজের অগ্রগতি বিষয়ে বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান বেজা কার্যালয়ে বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন। এসময় বিজিএমইএ’র পক্ষ থেকে গার্মেন্টস পার্ক স্থাপনের জন্য বেজা’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে ২৫ কোটি টাকার চেক তুলে দেন। চেক প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন, বেজা’র নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হারুনুর রশিদ
প্রসঙ্গত, অপরিকল্পিতভাবে গড়ে উঠা কারখানাগুলোকে স্থানান্তরের জন্য, সেইসাথে আন্তর্জাতিক মানসম্পন্ন কারখানা গড়ে তোলার লক্ষ্যে বেজা বিজিএমইএ’কে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫০০ একর জমি বরাদ্দ করেছে। এই বরাদ্দদান বিষয়ে গত ২১ মার্চ বেজা ও বিজিএমইএ’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এবং ঐদিনই বিজিএমইএ বেজা’কে ২৫ কোটি টাকার চেক প্রদান করে। একই সমঝোতা স্বারকের আওতায় আজকে দ্বিতীয়বারের মতো আরও ২৫ কোটি টাকার চেক প্রদান করা হলো।