মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ফ্রেশ ব্র্যান্ড দুবাইয়ে পুরস্কৃত

দুবাইয়ে সম্প্রতি অনুষ্ঠিত ‘ইন্দো-ইউএই বিজনেস অ্যান্ড সোস্যাল ফোরাম’ শীর্ষক সম্মেলনে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার মোস্তফা কামালকে ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট লিডার্স ২০১৭-১৮’ সম্মাননায় ভূষিত করা হয়। এছাড়া সম্মেলনে এফএমসিজি ক্যাটাগরিতে বাংলাদেশের সবচেয়ে পছন্দের ব্র্যান্ড হিসেবে ফ্রেশ ‘দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ব্র্যান্ডস’ পুরস্কার লাভ করে। বিজ্ঞপ্তি