
: খোন্দকার জিল্লুর রহমান : ১৯০৪২০২৩ ভোরবেলা
স্নিগ্ধ রজনী বিনিদ্র রাত একান্ত গোপন প্রার্থনা
জানিনা কি মধুর আবেশে আজ হয়েগেছি আনমনা,
মসজিদ হতে ভেসে এলো সুমধুর আজানের সুর
মোর জীবনের রোজ কেয়ামত না জানি কত দুর।
কতদিন রাত কেটে গেল মোর ডাকিনি তোমায় কবু
শতগুনাহ মোরা করেছি নাজেনে ক্ষমা করে দিও প্রভু,
হাজারো রজনীর পুর্ণতা নিয়ে দিয়েছো কদরের রাত
হে মহা প্রভু শত অপরাধি মোরা তবুও তুলেছি দু-হাত।
দিবস রজনী ভাবিয়া ভাবিয়া ফেরিয়েছি পাপের সীমানা
দুনিয়ার মোহে ভুলে থেকেথেকে করিনাই তোমার আরাধনা
তোমার মহিমায় মহিমান্বিত হয়ে আছি আমারা মহিয়ান
এত সুন্দর একটা পৃথিবী মোদের তুমিই করেছ দান।
পাপের পথ ছেড়ে সত্যের পথে মোদেরে চালাও তুমি
যত অপরাধ ক্ষমা করে দাও আজ তুমিইতো অন্তর্যামী,
তুমি ছাড়া আর নেই কোন দার আমরা পাপী ও তাপী
সব গুনাহ আজ করে দিবে মাপ এটাই আমাদের দাবি।
দিন গেলো সব দুনিয়ার মোহে রাত চলে গেলো উল্লাসে
লাখো অপরাদ হয়ে গেছে মোদের বুঝেছি দিনের শেষে,
পাপী ও তাপী গুনাহগার মোরা মোদের দিওগো নাজাত
রমাজান শেষে তোমার নিকট খালি হাতে এই মুনাজাত।











