আইআইডিএফসির এমডি পদে গোলাম সরওয়ার ভূঁইয়া

মো. গোলাম সরওয়ার ভূঁইয়া সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি ন্যাশনাল ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। এছাড়া এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সিইও ও বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জনকারী গোলাম সরওয়ার ভূঁইয়ার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বিনিয়োগ ব্যাংকিং শিল্পে ৩০ বছরের বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি জিএসপি ফিন্যান্সের প্রধান পরিচালন কর্মকর্তা ও মাইডাস ফিন্যান্সিং লিমিটেডের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ছিলেন।
উদ্যোক্তা উন্নয়ন ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সার্টিফায়েড প্রশিক্ষক গোলাম সরওয়ার ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও এমবিএ ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংস্থার সঙ্গে যুক্ত। বিজ্ঞপ্তি