আলফা ইসলামী লাইফের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

ডেস্ক রিপোর্ট :
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ১২তম ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা সম্প্রতি কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদ, এসিআইআই (ইউকে)।
হেড অব এইচআর এন্ড কোম্পানি সেক্রেটারি এম সালাহ উদ্দিনের পরিচালনায় সভায় বিভাগীয় প্রধান ও ইনচার্জগণ উপস্থিত ছিলেন। সভায় কোম্পানির বিভিন্ন বিভাগের কার্যক্রমে সঠিক সমন্বয় ও গতিশীলতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)