নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ সিপিএ (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি) রেটিং অনুসারে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেডের অবস্থান ‘ডাবল এ প্লাস’। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ প্রাসঙ্গিক অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
২০১৬ হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ইউনাইটেড ইন্স্যুরেন্স। সে হিসাব বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয় ২ টাকা ৮৭ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৯৬ পয়সা (বোনাস শেয়ার সমন্বয়ের পর)। ৩১ ডিসেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ২৮ টাকা ৬৪ পয়সায়।
২০১৭ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ১ টাকা ৬৩ পয়সা ইপিএস দেখিয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আগের বছর একই সময়ে তা ছিল ২ টাকা ১০ পয়সা। ৩০ সেপ্টেম্বর এর এনএভিপিএস দাঁড়ায় ২৯ টাকা ১৭ পয়সায়। এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৬৯ পয়সা।
ডিএসইতে ইউনাইটেড ইন্স্যুরেন্স শেয়ারের সর্বশেষ দর ছিল ২৫ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ২৩ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৩২ টাকা ৭০ পয়সা।












