ইউসিবির ডিএমডি পদে নাবিল মুস্তাফিজুর রহমানের যোগদান

নাবিল মুস্তাফিজুর রহমান সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি ট্রান্সবাংলা গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার হিসেবেও কাজ করেছেন।
২৫ বছরের বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন নাবিল মুস্তাফিজুর রহমানের করপোরেট, রিটেইল ও এসএমই ব্যাংকিংয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট খাতে বিশেষ দক্ষতা রয়েছে। তিনি বৃহত্ ও সমন্বিত প্রজেক্ট ফিন্যান্স ও স্ট্রাকচার্ড ফিন্যান্সেও অভিজ্ঞ। এছাড়া কালেকশন ও ইমপেয়ার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি ও ইসলামী ব্যাংকিং খাতেও দক্ষতাসম্পন্ন তিনি।
আইবিএর গ্র্যাজুয়েট নাবিল মুস্তাফিজুর রহমান ১৯৯৩ সালে ফিন্যান্স ও ম্যানেজমেন্ট সায়েন্স মেজর নিয়ে এমবিএ সম্পন্ন করেন। তিনি ব্র্যাক ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি, এবি ব্যাংক, আইপিডিসি, ক্রেডিট এগ্রিকোল ইন্দোসুয়েজ, এএনজেড গ্রিন্ডলেজ ও বেক্সিমকো গ্রুপে বিভিন্ন ব্যবস্থাপনা পর্যায়ে কাজ করেছেন। বিজ্ঞপ্তি