
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
আজ বুধবার চতুর্থ কার্যদিবস (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া মধ্যে ১৫২টি কোম্পানির ৪১.৫৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের চাহিদা বেশি বলে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগের কার্যদিবস এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩২.৩০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৫.৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.২০ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এক্সপ্রেস ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আজ ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৯.৯০ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯.৮০ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৯.৭৭ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের ৯.৬৯ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৫৪ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৪৩ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.১৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ৮.৯৭ শতাংশ এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ৮.৭৩ শতাংশ বেড়েছে।












