বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এডভোকেট এম এ মজিদ আর নেই, আজ ১৯/০৮/২০২০ইং বুধবার সকাল ৭:৩০ মিনিটের সময় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহে রাজিউন)। গত কয়েকদিন থেকে তিনি ঠান্ডাজনিত কারণ ও ব্রঙ্কাইটিস সমস্যা নিয়ে দিনাজপুর জেলার বালুবাড়ী নিজ এলাকায় হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বছর, তিনি স্ত্রী, প্রবাসি তিনপুত্র, আত্মিয় স্বজন ও বহু গুনাগ্রহি রেখে গেছেন। লন্ডন প্রবাসি মেজছেলে ব্যারিষ্টার আবুছাঈদ মোঃ আরিফুল মজিদ ও তাস্ত্রী ইঞ্জিনিয়ার ফিরোজা আক্তার দুদিন আগে দেশে আসেন। বাকি দুইজনও দেশে আসার পথে আছেন। তিনি একজন স্বজ্জন ব্যক্তি ছিলেন। আমরা বিদেহি আত্মার মাঘফেরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।











