এনবিআর চেয়ারম্যান এর সাথে বারভিডা নেতৃবৃন্দের প্রাক-বাজেট আলোচনা


বারভিডা ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড় এবং মাইক্রোবাসে শুল্ক প্রত্যাহারের অনুরোধ
অর্থনীতির ৩০ দিন ডেস্ক :
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন) ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়িতে শুল্ক ছাড় এবং গণপরিবহন হিসেবে ব্যবহৃত মাইক্রোবাসের শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। আজ (২৮-০২-২০২৩) সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সাথে প্রাক-বাজেট আলোচনা সভায় বারভিডা প্রেসিডেন্ট জনাব মোঃ হাবিব উল্লাহ ডন এ অনুরোধ জানান।
বারভিডা প্রেসিডেন্ট সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির জন্য বারভিডার প্রস্তাবনাসমূহ উপস্থাপন করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ‘স্মার্ট বাংলাদেশ’ গঠনের প্রক্রিয়ায় দেশে জ¦ালানি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক হ্রাসের অনুরোধ জানান। এছাড়াও তিনি
গণপরিবহন হিসেবে শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ইত্যাদিতে বহুল ব্যবহৃত মাইক্রোবাসের সম্পূরক শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানান।
বারভিডা প্রেসিডেন্ট স্বাস্থ্যকর গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আগামী বাজেটে মানসম্পন্ন যাত্রীবাহী বাস সাশ্রয়ী মূল্যে আমদানির সুযোগ দেওয়ারও অনুরোধ জানান।
অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ১ মোঃ আসলাম সেরনিয়াবাত এবং কার্যনির্বাহী সদস্য জনাব মাহবুবুল হক চৌধুরী বাবর সভায় অংশ নেন।
এনবিআর চেয়ারম্যান বারভিডার প্রস্তাবসমূহক অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং যথাযথ যাচাই-বাছাইপূর্বক ইলেকট্রিক গাড়ি, হাইব্রিড গাড়ি ও মাইক্রোবাসের শুল্ক-কর কাঠামো পুনর্বিন্যাসের আশ্বাস দেন।